Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ অক্টোবর ২০২৫

ফখরুল-সাক্কু বৈঠক ঘিরে ফিসফাস! ফিরছেন কি আবার বিএনপিতে?

ফখরুল-সাক্কু বৈঠক ঘিরে ফিসফাস! ফিরছেন কি আবার বিএনপিতে?
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রাজধানীর গুলশানে মহাসচিবের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠক নিয়ে এখন প্রশ্ন উঠছে—বহিষ্কৃত মেয়র মনিরুল হক সাক্কু কি বিএনপিতে ফিরছেন?

বৈঠক শেষে সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু সংবাদমাধ্যমে জানান, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিলো। তবে তিনি এখনও বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং যদি দল চায়, যেকোনও সময় তিনি দলে ফিরতে প্রস্তুত।

তিনি বলেন, 

আমি বহিষ্কৃত বলেই মহাসচিব আমাকে আলাদা করে বাসায় ডেকেছেন। যদি দলে থাকতাম, তবে গুলশান অফিসেই ডাক পেতাম। কিন্তু বহিষ্কৃত হয়েও আমি দলের সব কর্মসূচি পালন করি। আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং মাঠে কাজ করছি।

নিজের রাজনৈতিক যাত্রা স্মরণ করে সাক্কু বলেন, আমি মেয়র নির্বাচনে দুবার বহিষ্কৃত হয়েছি, কিন্তু দুবারই জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। ২০১২ সালে প্রথম মেয়র নির্বাচনের আগে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে জানিয়েছিলাম যে আমি প্রার্থী হচ্ছি। তিনি বলেছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে অব্যাহতি নিতে হবে। আমি অব্যাহতি নিয়েই নির্বাচনে লড়েছিলাম, পরে দলে ফিরিয়ে নেয়া হয়।

তিনি আরও বলেন, 

২০২২ সালের নির্বাচনের আগে রিজভী আহমেদ আমাকে দলের সিদ্ধান্ত জানিয়েছিলেন। আমি তখনও বলেছিলাম—আমি জনগণকে ছেড়ে কোথায় যাবো? তারা আমাকে ঘিরে আছে, আমাকে দেখেই রাজনীতি করে। তাই জনগণের স্বার্থে লড়াই করেছি।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে সাক্কু বলেন, মেয়র নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নয়। এটা বেইমানির প্রশ্ন নয়। আমি মেয়র নির্বাচিত হলেও আওয়ামী লীগ সরকারে থাকতো, না হলেও থাকতো। আওয়ামী লীগের সময় বিএনপির কেউ সাহস করে মাঠে নামেনি, আমি নেমেছিলাম।

তিনি দাবি করে বলেন, আমার রাজনীতি দলীয় চেয়ারে নয়, মানুষের পাশে থাকা। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।

বিএনপি মহাসচিবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন—দীর্ঘদিনের ‘বহিষ্কৃত’ নেতাকে কি দলে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি? দলের কোনও পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গুলশান বৈঠকের এ ইঙ্গিত বিএনপির অভ্যন্তরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা