Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ৫ ডিসেম্বর ২০২৫

এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে লন্ডনযাত্রায় বিলম্ব

এভারকেয়ারে শাশুড়ির পাশে জুবাইদা রহমান

এভারকেয়ারে শাশুড়ির পাশে জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে শুক্রবার পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফেরা জুবাইদা সকাল থেকেই গণমাধ্যমের নজর কাড়েন।

হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি এভারকেয়ারে প্রবেশ করেন। তার আগমনের আগে থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কিছুক্ষণ আলাপ করেন এবং শাশুড়ির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান, ভগ্নিপতি অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার ও অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।

এদিকে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন অনিশ্চয়তা। কাতারের আমিরের ব্যবস্থাপনায় পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। সবকিছু ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ৭ তারিখ রোববার খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন।

দলের উচ্চপর্যায়ের নেতারা মনে করছেন, ফ্লাইট প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তবে চিকিৎসা-সংক্রান্ত জরুরিতা পরিস্থিতিকে দ্রুত এগিয়ে নিতে পারে বলে অনেকে আশা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা