Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৩, ৬ ডিসেম্বর ২০২৫

চিকিৎসা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

খালেদা জিয়ার পাশে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

খালেদা জিয়ার পাশে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে দিনে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২২ মিনিটে তিনি ধানমন্ডির পৈতৃক বাসভবন থেকে হাসপাতালে পৌঁছান।

বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান। লন্ডন থেকে আগত এ ফ্লাইটেই তিনি দেশে ফেরেন। পরে সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

দিনের দ্বিতীয়বার হাসপাতালে যাওয়া—এটি দলীয় নেতাকর্মীদের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। রাত পর্যন্ত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করছে এবং বিদেশে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনাও চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল