Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৫৪, ২ এপ্রিল ২০২৬

ট্রাম্পের ভাষণের পর পরই ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের

ট্রাম্পের ভাষণের পর পরই ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পরপরই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তার বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে এবং আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। হুমকি মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে ভাষণে ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাতে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রশংসা করেন। বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তারা ‘অসাধারণ কাজ’ করছে এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।

একই সঙ্গে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া উচিত নয়। তার অভিযোগ, ইরান ইতোমধ্যে বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যের পরপরই এ ক্ষেপণাস্ত্র হামলা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা জোরালো করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত—গবেষণা বিশ্লেষণ
১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
মানুষের তাড়ায় শাবকের মৃত্যু, পাশে বসে কাঁদলো মা হাতি
খাল পুনঃখননে যশোর আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর শার্শা
বীরগঞ্জে জনতার হাতে আটক কুখ্যাত ডাকাত
সংসদে আমির হামজার কটাক্ষের বিচার দাবি রুমিন ফারহানার
যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই
১৮ বাংলাদেশির মৃত্যুতে শোক, নিরাপদ অভিবাসনের তাগিদ
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
হামের উপসর্গে একদিনে ৪ মৃত্যু
সচিব নয়, মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে থাইল্যান্ড সফর
এলপিজিতে ‘দাম বিস্ফোরণ’: ১২ কেজি ১৭২৮ টাকা
এমপি আমির হামজাকে আদালতের সমন জারি
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
ট্রাম্পের ভাষণের পর পরই ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের