Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙে বিশ্বকাপের ফাইনালে ভারত

অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙে বিশ্বকাপের ফাইনালে ভারত
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ মানেই ছিলো অস্ট্রেলিয়ার রাজত্ব। কিন্তু এবার সে পাহাড় টপকে ইতিহাস গড়লো ভারত। মুম্বাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ফিবি লিচফিল্ডের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩৮ রানের বড় পুঁজি গড়ে। জবাবে জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংসে ভর করে ভারত ৪৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

আগামী রোববারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এক নতুন চ্যাম্পিয়নের জন্ম হতে যাচ্ছে।

২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালেই শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া—সেটিও ভারতের কাছেই। আট বছর পর সেই ভারতের কাছেই আবার থামল অস্ট্রেলিয়ার জয়রথ।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয় অজি অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু ইনিংসের শুরুতেই ক্রান্তি গৌড়ের বলে মাত্র ৫ রানে ফিরে যান তিনি। অপর ওপেনার লিচফিল্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে এলিস পেরিকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের বিশাল জুটি গড়েন।

লিচফিল্ডের ১১৯ রানের সেঞ্চুরি ইনিংসে চাপ বাড়ছিলো ভারতের উপর, কিন্তু আমনজ্যোৎ কৌরের হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি ফিরলে খেলা ঘুরে যায়। ভারতের স্পিনাররা পরবর্তী সময়ে নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। পেরি ৭৭ রানে আউট হন, বেথ মুনি করেন ২৪। শেষ দিকে গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে ৩৩৮ রানে পৌঁছে দেয়।

ভারতের বোলারদের মধ্যে শ্রী চরণী ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন। ক্রান্তি, আমনজ্যোৎ ও রাধা যাদব পান একটি করে উইকেট।

৩৩৯ রানের টার্গেটে নেমে ভারত শুরুতে বিপদে পড়ে। প্রতীকা রাওয়াল ইনজুরিতে না থাকায় চাপটা পড়ে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার কাঁধে। কিন্তু দুজনেই দ্রুত আউট হয়ে গেলে দলকে টেনে তোলেন জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর।

দুজনের ১৮০ রানের দারুণ জুটি ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ৮৯ রানে আউট হন হারমানপ্রীত, তবে জেমাইমা শেষ পর্যন্ত টিকে থেকে অপরাজিত ১৩৪ বলে ১২৭ রান করেন। তার ব্যাট থেকেই আসে ভারতের ঐতিহাসিক জয়।

একসময় দলে জায়গা হারানো সে জেমাইমাই আজ ভারতীয় নারী ক্রিকেটের নতুন নায়িকা। তার ব্যাটে শুধু ফাইনালের টিকিটই নয়, এসেছে এক নতুন ইতিহাস—অস্ট্রেলিয়ার আধিপত্য ভেঙে ভারতের নারীদের বিশ্বকাপের ফাইনালে উঠার স্বপ্নপূরণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার