Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ১২ মার্চ ২০২৬

একাধিক এমপি লক্ষ্যবস্তু

কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বিরুদ্ধে হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা–১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম হাইকোর্টে এ নির্বাচনি আবেদন (ইলেকশন পিটিশন) দাখিল করেন। আদালত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেন–এর নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এদিন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আরও ছয়জন প্রার্থী পৃথকভাবে হাইকোর্টে মামলা করেছেন। তাদের মধ্যে রয়েছেন খুলনা–৫ আসনের মিয়া গোলাম পরওয়ার, বরগুনা–২ আসনের ডা. সুলতান আহমেদ এবং পিরোজপুর–২ আসনের শামীম সাঈদী। এছাড়া চুয়াডাঙ্গা–১ আসনের শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর–১ আসনের নাদিরা আক্তার এবং নীলফামারী–২ আসনের শাহরিন ইসলামও পৃথক নির্বাচনি আবেদন দাখিল করেছেন।

এর আগে একই ধরনের অভিযোগ এনে বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির মাওলানা মামুনুল হকসহ বিএনপির আরও কয়েকজন প্রার্থী হাইকোর্টে মামলা করেছিলেন। তাদের মধ্যে গাইবান্ধা–৫ আসনের ফারুক আলম সরকার, ঢাকা–৫ আসনের নবী উল্লাহ নবী, পাবনা–৩ আসনের হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া–৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী রয়েছেন।

আইন অনুযায়ী, নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বা কারচুপি হলে সংক্ষুব্ধ প্রার্থী আদালতের দ্বারস্থ হতে পারেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)–এর ৪৯ ধারায় এ ধরনের নির্বাচনি আবেদন করার বিধান রয়েছে।

এসব আবেদন শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে নির্বাচনি ট্রাইব্যুনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনি ফলাফল বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে আদালত সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল
জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি
মিরপুরে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ইরানি হামলার আতঙ্কে দেশ ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বিদেশে উচ্চশিক্ষায় সরকার দিচ্ছে ১০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন: ইসরায়েল
মুন্সিগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই