Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৮, ২৪ মার্চ ২০২৬

৪ ঘণ্টায়ও তেল পাননি নাসীরুদ্দিন পাটওয়ারী, ফেসবুক পোস্টে ক্ষোভ

৪ ঘণ্টায়ও তেল পাননি নাসীরুদ্দিন পাটওয়ারী, ফেসবুক পোস্টে ক্ষোভ
ফাইল ছবি

জ্বালানি সংকটের প্রভাব এবার পড়েছে রাজনীতিবিদদের মধ্যেও। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

সোমবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। তার এ বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে দেশের চলমান জ্বালানি সংকটের বাস্তব চিত্র।

পোস্টটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবহারকারীরা মন্তব্যে নিজেদের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করতে থাকেন। নিউজটি লেখার সময় পর্যন্ত পোস্টটিতে প্রায় সাড়ে ১২ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে।

অনেকেই মন্তব্যে জানিয়েছেন, তারাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছেন না। কেউ কেউ এটিকে পরিকল্পনার অভাব ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার ফল বলেও উল্লেখ করেছেন।

বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে ভ্রমণ ও যাতায়াত বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় জ্বালানির চাহিদা বেড়েছে কয়েকগুণ। কিন্তু সে অনুযায়ী সরবরাহ নিশ্চিত না হওয়ায় তৈরি হয়েছে দীর্ঘ লাইন ও ভোগান্তি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর ঝড়, চতুর্থ দিনেই টিকিট হাউসফুল!
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২
জামিন পেলেন ইনু-মেনন-মানিক
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে মাসুদ উদ্দিনকে
ইরানি হামলায় সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়নের জোরালো সম্ভাবনা
যুদ্ধ থামাতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩৫
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে: জ্বালানিমন্ত্রী
নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩, আহত ৫
প্রীতি ম্যাচের আগে চোটে নাকাল ব্রাজিল-আর্জেন্টিনা
৪ ঘণ্টায়ও তেল পাননি নাসীরুদ্দিন পাটওয়ারী, ফেসবুক পোস্টে ক্ষোভ
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আইস এজেন্ট মোতায়েন
গণহত্যা দিবসে আবারও দেশজুড়ে এক মিনিট ‘ব্ল্যাকআউট’
কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬