Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৩ আগস্ট ২০২৬

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত 

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত 
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর বিরোধী দল দমনে বলপ্রয়োগের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিলো। কিন্তু নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে সে একই নিপীড়নের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত ও রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক বিষয়। বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছে। এছাড়া একাধিকবার দলটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তার দাবি, এসব ঘটনা শুধু অপ্রত্যাশিতই নয়, রাজনৈতিকভাবেও বিএনপির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গেও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল রাখতে নিয়ম অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করা হবে। তবে ইজারার শর্তের বাইরে গিয়ে অতিরিক্ত এক টাকাও আদায় করা যাবে না।

তিনি আরও বলেন, দেবিদ্বারে কোনও ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনও ব্যক্তি বা গোষ্ঠী কোনও স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত
টাকা ধার চাইতেই অভিনেত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয়: রিজভী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস
কোনও দলের ‘পকেটে’ গেলে তাদের অপকর্মের দায়ও সংখ্যালঘুদের: নাহিদ
নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এআই? বাড়ছে বিশেষজ্ঞদের উদ্বেগ
বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল