Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:২৬, ৪ জুন ২০২৬

৫৮ বিধায়কের বিদ্রোহের দাবি, তৃণমূলে নেতৃত্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে

দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি!

দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি!
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটির ৫৮ জন বিধায়ক প্রতিষ্ঠাতা নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে পাশ কাটিয়ে নতুন করে নেতৃত্ব নির্ধারণ করেছেন, যা দলটির ভেতরে বড় ধরনের ভাঙন ও বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি-কে নির্বাচিত করার পক্ষে ৫৮ জন বিধায়ক স্পিকারের কাছে লিখিত আবেদন জমা দেন। স্পিকার রাথিন্দ্র বোস ওই আবেদন গ্রহণ করেন এবং বিরোধী দলের জন্য নির্ধারিত কক্ষের দায়িত্ব সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন বলেও দাবি করা হয়েছে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোলকাতার মেয়র ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি দলীয় সিদ্ধান্ত ও সাবেক মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই পদত্যাগ করেছেন।

দলীয় অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার তার কালিঘাটের বাসভবনে দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন। তবে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ জন ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের কয়েকজন শীর্ষ নেতা, যার মধ্যে কুণাল ঘোষ এবং মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জিও ছিলেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরাজয়ের পর দলটির ভেতরে এ ধরনের বিভাজন ও নেতৃত্ব সংকট আরও গভীর রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সাংগঠনিক উদ্যোগ না নিলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ স্থিতিশীলতা আরও প্রশ্নের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি
ট্রাফিক আইন মানার হুঁশিয়ারি দিয়েই অনির্ধারিত ক্রসিং পার ডিএমপি কমিশনারের
থেমে গেলো মেঘনা গ্রুপের ৮০ মিলিয়ন ডলারের আইএফসি ঋণ
আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ
বিশ্ববাজারে তেলের দামে ফের পতন
এক দিনে সীমান্তে ১২৯ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি
হাদি হত্যা নিয়ে মন্তব্যে মমতার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির টানলেন হুমায়ুন রশীদের
সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলায় সিজেএফডি’র নিন্দা
যশোর-বেনাপোল -শার্শায় চাহিদা বাড়ছে তালশাঁসের
ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে ধর্মপাশায় মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু
বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বজুড়ে আর্থিক ক্ষতির আশঙ্কা
হাদি হত্যায় মমতার বিস্ফোরক মন্তব্য, নীরব দিল্লি-বিজেপি
ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ হলে রাজপথে নামবে জামায়াত: ডা. শফিকুর রহমান