Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০২:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে স্লো পয়েজনিং করে হত্যার চেষ্টা করা হয়েছে: খোকন 

খালেদা জিয়াকে স্লো পয়েজনিং করে হত্যার চেষ্টা করা হয়েছে: খোকন 
ছবি: সবার দেশ

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোন পরিবেশ ছিলো না, পোকার আশ্রয়স্থল ছিলো। সেখানে রেখে তাকে স্লো পয়েজনিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিলো পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকান্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোন নেতার বাড়িঘরে হামলা-ভাংচুরও করা হয়নি। দলের ভিতরে কিছু কিছু হাইব্রীড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। 

খায়রুল কবির খোকন আরও বলেন, কিছু ইসলামিক দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করে। ওমুক-তমুক প্রতীকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সাথে আছে বিএনপিও তাদের সাথে আছে। বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদেরকে হত্যা-গুম করা হয়েছে। আলেমদেরকে গ্রেফতার করে ওযুর পানি পর্যন্ত দেয়া হয়নি। 

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম