Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৫, ৮ মার্চ ২০২৬

নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতি

মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া

মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জায়মা রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমান।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে নারী উন্নয়ন, শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে অবদান রাখা নারীদের সম্মাননা দেয়া হয়। আটটি বিভাগ থেকে মোট ৩৯ জন নারীকে মনোনীত করা হলেও এদের মধ্য থেকে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে সরাসরি পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।

এছাড়া বিভাগভিত্তিকভাবে আরও অনেক নারীকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

  • ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও আফরোজা ইয়াসমিন।
  • রাজশাহী বিভাগ থেকে রয়েছেন লতা খাতুন, রিজু তামান্না, রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম।
  • চট্টগ্রাম বিভাগ থেকে আসমা আক্তার কনা, তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম নির্বাচিত হয়েছেন।
  • সিলেট বিভাগ থেকে কুলসুমা বেগম, আমিনা বেগম, রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
  • খুলনা বিভাগ থেকে তারানা তাবাচ্ছুম, ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও রাজিয়া খাতুনের নাম রয়েছে।
  • রংপুর বিভাগ থেকে ফরিদা পারভীন, রিক্তা বানু, রাশেদা বেগম, পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়াকে মনোনীত করা হয়েছে।
  • বরিশাল বিভাগ থেকে নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম এ সম্মাননার তালিকায় আছেন।
  • ময়মনসিংহ বিভাগ থেকে নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সংগ্রাম এবং অদম্য মনোবলের জন্য এসব নারীকে এ সম্মাননা দেয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহ জোগাবে। পাশাপাশি সমাজে নারীদের অবদান ও সংগ্রামের গল্পকে সামনে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত