Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ১০ অক্টোবর ২০২৫

ইসরায়েল থেকে মুক্তির পর তুরস্ক হয়ে ঢাকায়

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
ছবি: সংগৃহীত

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম শনিবার (১০ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন। ইসরায়েলে আটক থাকার পর মুক্তি পেয়ে তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। আগামীকাল ভোর ৪টা ৫৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শহিদুল আলম তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তানবুল থেকে ছেড়ে আসার কথা। ফ্লাইটের সময়সূচি অনুযায়ী তিনি শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এর আগে, গাজা অভিমুখী মানবিক সহায়তা বহনকারী কনশেনস জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করে ইসরায়েলি বাহিনী। মুক্তির পর তাকে তুরস্কে নেয়া হয়, যেখানে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের নিরাপদ মুক্তি ও প্রত্যাবাসনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলে আটক হওয়ার পরপরই বাংলাদেশ সরকার জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করে। জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

কূটনৈতিক সূত্র জানায়, শহিদুল আলম বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশে ফেরার পর তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান