Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ২১ অক্টোবর ২০২৫

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের জন্য যে সুখবর!

‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের জন্য যে সুখবর!
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা চালুর নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান। তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ থেকে এবং সে ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানগুলো—যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে—জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে ভর্তি ও পড়াশোনার সুযোগ দিতে হবে।

এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ যাচাই-বাছাই কমিটি গঠন করে শহীদ পরিবারের সন্তানদের তালিকা তৈরি করা হবে।

সরকারের এ পদক্ষেপকে অনেকেই জুলাই গণআন্দোলনে প্রাণ দেয়া পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহানুভূতির প্রতিফলন হিসেবে দেখছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা কার্যকর হলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই এ সুবিধা চালু হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ