Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১৬, ২৫ অক্টোবর ২০২৫

বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দর অগ্নিকাণ্ড তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ টিম আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ টিম ঘটনাস্থলে এসে খতিয়ে দেখবে অগ্নিকাণ্ডের পেছনে কোনও অব্যবস্থাপনা, প্রযুক্তিগত ত্রুটি বা নিরাপত্তাজনিত ঘাটতি ছিলো কিনা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে পৌনে ১২টার দিকে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছেছিলো। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এসে যোগ দেয়।

তিনি আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ ছিলো সেখানে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত থাকা। ওই জায়গায় কেমিক্যাল নয়, খাদ্যপণ্যই বেশি ছিলো। তাই আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি, বলেন তিনি।

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি প্রয়োজনে কার্গো ভিলেজেও কাজ করতে পারে। এটা ঠিক যেমন আমরা বাসার পোশাক পরে আত্মীয়ের বাড়িতেও যেতে পারি—এখানেও তেমন কোনও সমস্যা নেই।

এ সময় উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের