Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১১ ডিসেম্বর ২০২৫

স্বাধীন তদন্তের দাবি যুব অধিকার পরিষদের

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ফাইল ছবি

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগের তদন্ত না করে এদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘেরাও করতে বাধ্য হবো।

তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় সম্পদের মালিক হয়েছেন। তার দাবি, উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ গঠন করেছেন। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দুদক সবসময়ই সরকারের ছায়াতলে কাজ করে, যার কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।

এদিকে, দুদকের সামনে প্রতিবাদ সমাবেশে সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশের দাবি করা হয়। বক্তারা বলেন, এ দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এবং ঘনিষ্ঠরা নানা অনিয়মের মাধ্যমে লাভবান হয়েছে, যার কারণে তারা প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন।

তাই তারা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান, যাতে এ দুই উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমন ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা