Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২১ নভেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার 

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার 
ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ রায়ের মাধ্যমে জাতি ‘কলঙ্কমুক্ত’ হয়েছে। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারই এখন পর্যন্ত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য নির্বাচনকালীন ব্যবস্থা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক প্রতিক্রিয়া সভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় দেয়া হয়েছিলো, হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে। এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে। সরকারকে তা পরিষ্কারভাবে জাতির সামনে ব্যাখ্যা করতে হবে। তখনই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সবার দেশ/এফও
 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান