Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ৬ ডিসেম্বর ২০২৫

প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, চিতিৎসকদের সবুজ সংকেতের অপেক্ষা

প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, চিতিৎসকদের সবুজ সংকেতের অপেক্ষা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেয়ার প্রক্রিয়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এখন শুধুমাত্র চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাকে লন্ডনে নিয়ে যাবে। 

শনিবার (৬ ডিসেম্বর)  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা সম্পূর্ণ প্রস্তুত। বোর্ড যখনই জানান, তখনই অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে লন্ডন নিয়ে যাবে। কাতার কর্তৃপক্ষই সব প্রক্রিয়া সম্পন্ন করছে।

জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনা নিয়ে যে আলোচনা চলছে তা সম্পর্কে তিনি বলেন, জার্মানি থেকে যে অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছে, সেটিও আসলে কাতার কর্তৃপক্ষই ব্যবস্থা করছে। বিএনপি নয়, পুরো বিষয়টি রয়্যাল কর্তৃপক্ষই তত্ত্বাবধান করছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় খুব বেশি উন্নতি নেই। তিনি এখনও ভ্রমণ করার মতো স্থিতিশীল নন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একাধিক সদস্য। এ কারণে লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে।

গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার জন্য গতকাল দু’দফা বৈঠকও করেছেন বোর্ড সদস্যরা। প্রতিদিনই নিয়মিত প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা।

এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের বোর্ডই তার চিকিৎসা পরিচালনা করছে। এ বোর্ডের সদস্য হিসেবে আছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান, যিনি গতকাল লন্ডন থেকে ঢাকায় এসে বোর্ডের কার্যক্রমে যুক্ত হয়েছেন।

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কখন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং কখন শুরু হবে খালেদা জিয়ার লন্ডনগামী যাত্রা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮