Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৩, ৫ ডিসেম্বর ২০২৫

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশযাত্রা

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশযাত্রা
ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার বিকেলেই ঢাকায় পৌঁছাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেয়ার জন্য জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এ অ্যাম্বুলেন্সটির আগমন নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস। তারা জানিয়েছে, বিকেল ৫টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

কাতার সরকারই অ্যাম্বুলেন্সটির ভাড়া, লজিস্টিক, সমন্বয়—সবকিছু দেখভাল করছে। ঢাকায় অবতরণ ও বিমান চলাচল সংক্রান্ত অনুমতিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসতে পারেনি। তবে নতুন সূচি অনুযায়ী শনিবার বিকেল ৫টায় তা পৌঁছাবে বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কাছ থেকে পর্যালোচনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে আসন্ন রোববার, ৭ ডিসেম্বর, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে। তবে এ সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তার শরীরিক অবস্থার স্থিতিশীলতা ও চিকিৎসকদের শেষ মূল্যায়নের ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ