Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০১, ৬ ডিসেম্বর ২০২৫

বিদেশ নেয়ার বিষয়ে আলোচনায় মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন—অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন—অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে তার পাকস্থলির ভেতরে চলমান অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞরা। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের একজন সদস্য নিশ্চিত করেন, বিকেলে সম্পন্ন হওয়া এন্ডোসকপিতে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

বোর্ড সদস্য জানান, শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় বোর্ডের পরামর্শেই এ পদক্ষেপ নেয়া হয়। এন্ডোসকপির পুরো প্রক্রিয়া বিশেষ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর এন্ডোসকপি সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই তার একটি মাইনর অপারেশনও করা হয়। রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে মেডিকেল বোর্ডের বৈঠকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার বিষয়ে আবারও আলোচনা হয়। তার বর্তমান অবস্থা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তিনি খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন-যাত্রায় সঙ্গে থাকার প্রস্তুতি নিয়েই দেশে ফিরেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় অবস্থার অবনতি হয় এবং ৩০ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে রাখা হয়। তার শারীরিক অবস্থা এখনও নাজুক—তবে চিকিৎসকরা জানিয়েছেন, সাম্প্রতিক চিকিৎসা ব্যবস্থাপনার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ