Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ১৯ ডিসেম্বর ২০২৫

শেষবার কেঁদে বলেছিলেন ওসমান হাদি

‘ভাইয়া, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন’

‘ভাইয়া, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং দেশে–বিদেশে লাখো মানুষের দোয়া—সব কিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় তিনি সিঙ্গাপুরের হাসপাতালে শাহাদাত বরণ- করেন।

মৃত্যুর পর তার জীবনসংগ্রাম, বক্তব্য, সতর্কবার্তা এবং আত্মত্যাগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অসংখ্য ভিডিও। এরই মধ্যে ব্যাপক আলোচনায় থাকা একটি ক্লিপ—যেখানে আবেগে ভেঙে পড়া কণ্ঠে ওসমান হাদি বলছিলেন, 

ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।

ভিডিওটি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে এক সাক্ষাৎকারের অংশ। সেখানে সন্তান জন্মের পর নিজের দায়িত্ব, ভবিষ্যতের শঙ্কা ও সংগ্রামের পথ নিয়ে অত্যন্ত আবেগী স্বীকারোক্তি দেন হাদি। বলেন, তিনি নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহর হাতে—দেশ, সংগ্রাম ও আন্দোলনের পাশে থাকতে গিয়ে তার ব্যক্তিজীবন ও সন্তানের নিরাপত্তা নিয়ে যে আতঙ্ক তা লুকাননি।

ওসমান হাদি ওই সাক্ষাৎকারে সততা, সাহস ও জনঅধিকার পুনরুদ্ধারের শপথ স্মরণ করিয়ে বলেছিলেন—

তিনি ফেরার পথ দেখে আসেননি।

গত ১২ ডিসেম্বর, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে প্রকাশ্যে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে, পরে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সরকারি ব্যবস্থাপনায় গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়।

চিকিৎসক ডা. আহাদ জানিয়েছেন—

ওসমান হাদি অস্ত্রোপচারের পরই শাহাদাত বরণ করেন।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি এখন পলাতক এবং ভারতেই অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।

ওসমান হাদি ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন—রাজপথে তার উপস্থিতি, আন্দোলনের ভাষা এবং ভারতীয় আধিপত্যবিরোধী বক্তব্য তাকে সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে আলোচিত মুখে পরিণত করেছিলো।

শেষ পর্যন্ত সে মানুষটির নিজের ভাষায়—‘বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন’—এ আর্তি এখন জনতার স্মৃতিতে এক অনির্বচনীয় শোক ও ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা