Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ২০ ডিসেম্বর ২০২৫

ফ্যাসিবাদের আটকাতে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই

সব দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

সব দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির
ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দৈনিক পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনাকে ‘ষড়যন্ত্রের অংশ’ বলে বিবেচনা করে বিএনপি নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তার ধারাবাহিকতায় আজ আবার সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্বান্ত নেয়া হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

ওসমান হাদি হত্যা ও অগ্নিসংযোগের নিন্দা
  
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে উশৃঙ্খল মানুষের অগ্নিসংযোগ ঘটেছে। এতে সাংবাদিকদের জীবনমৃত্যুর ঝুঁকি সৃষ্টি হয়েছে। এ ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকারকে নস্যি করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে তারা। সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, দেশ-বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ
  
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যার প্রতিবাদে সকল দল বিচারের দাবি জানাচ্ছে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে পত্রিকায় হামলা আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণকে অনিশ্চিত করার ষড়যন্ত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে শান্তিকামী দেশবাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, এতো রক্তের বিনিময়ে অর্জিত দেশকে ধ্বংস হতে দিবো না। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল শক্তির ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল