Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪০, ১৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের প্রতিশ্রুতি 

জুলাইযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতিসহ পৃথক দফতর খোলা হবে

জুলাইযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতিসহ পৃথক দফতর খোলা হবে
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই–আগস্টের গণ-আন্দোলনে অংশ নেয়া যোদ্ধাদেরও ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়া হবে এবং তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি দায়িত্ব নেয়া হবে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। সভায় তিনি বলেন, 

একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন, ঠিক তেমনই ২০২৪ সালের আন্দোলনের যোদ্ধারাও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন।

তারেক রহমান জানান, বিএনপি অতীতে সরকারে থাকাকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলো। এ ধারাবাহিকতায় আগামীতে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদেরও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনা হবে। তিনি বলেন, 

যারা হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ-সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন, এদের মধ্যে কেউ এক বা দুই চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, এটিকে আমরা গণহত্যা বলতেই পারি।

আহতদের ক্ষতিপূরণের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুইভাবে সহায়তা করা হবে—একটি, রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা; এবং দুই, আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা দেয়া।

তিনি আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বের কথাও স্মরণ করিয়ে বলেন। তার ভাষায়, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে, তবে গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে বিজয়গাঁথা রচনা করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা