Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু ভোটের প্রস্তুতি

ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন

ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে এক লাখ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাদের টহলের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ইন-এইড-টু-সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর কার্যক্রমের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আগের নির্বাচনে সর্বোচ্চ ৪০-৪২ হাজার সদস্য মোতায়েন করা হতো, তবে এবার ভোটকেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি থাকায় সেনা সদস্যের সংখ্যা এক লাখে বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সেনা সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী সেনা বাহিনী অসামরিক প্রশাসনের সহায়তা নিয়ে যানবাহন ব্যবস্থাপনাও করছে।

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, সেনারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ভোটকেন্দ্রে টহল দিচ্ছেন, যাতে ভোটারদের আস্থা বজায় থাকে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। এ প্রস্তুতি ২০ জানুয়ারি থেকে জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখাই রাষ্ট্রের স্বার্থ
স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
পুলিশের শীর্ষ পর্যায়ে ৮ কর্মকর্তার বদলি
এমপিওভুক্তির তালিকায় ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
মিরপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের