Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৩ নভেম্বর ২০২৫

রায় ঘিরে উত্তেজনায় রাজধানী

তেজগাঁওয়ে ট্রেনের কোচে অগ্নিসংযোগ, আটক ২

তেজগাঁওয়ে ট্রেনের কোচে অগ্নিসংযোগ, আটক ২
ছবি: সংগৃহীত

রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতার ধারাবাহিকতায় এবার আগুন দেয়া হলো ট্রেনের একটি পরিত্যক্ত কোচে। বুধবার (১২ নভেম্বর) রাতে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় রাখা ট্রেনের ওই কোচে আগুন দেয় দুর্বৃত্তরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

এ ঘটনা এমন এক সময় ঘটলো, যখন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। দিনটিকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তথাকথিত ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে।

গত কয়েক দিনে রাজধানীতে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সর্বশেষ তেজগাঁওয়ের এ ট্রেন অগ্নিকাণ্ডে পুরো রেলওয়ে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, ঢাকার বাইরে থেকে সংগঠিতভাবে লোক এনে এসব নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ভাড়াটে লোকদের ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের জন্য।

রাজধানীতে নাশকতা ঠেকাতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় মোতায়েন করা হয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যদের।

বুধবার সকাল থেকেই হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ ও মতিঝিলসহ রাজধানীর কৌশলগত স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে কোনো নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি হলে কঠোর হাতে দমন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান