Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২২ নভেম্বর ২০২৫

মেট্রো রেল লাইনের ওপর ড্রোন, চলাচলে বিঘ্ন

মেট্রো রেল লাইনের ওপর ড্রোন, চলাচলে বিঘ্ন
ছবি: সংগৃহীত

রাজধানীতে মেট্রো রেল লাইনের ওপর ড্রোন পড়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিষ্ঠানটি জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি লাইনের ওপর একটি ড্রোন এসে পড়লে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। নিরাপত্তাজনিত কারণে সঙ্গে সঙ্গে মেট্রো রেলের কয়েকটি ট্রেন থামিয়ে দেয়া হয়।

ডিএমটিসিএল জানায়, লাইনে ড্রোনটি শনাক্ত করার পর দ্রুত উদ্ধার করা হয়। অপসারণের কাজ শেষ হতেই ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

হঠাৎ এ ঘটনায় সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে ড্রোনটি কার, কোথা থেকে উড়ানো হয়েছিলো—তা এখনও জানা যায়নি। প্রয়োজন হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী