Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড নোটিশের অনুরোধ, পুলিশকে দুদকের চিঠি

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড নোটিশের অনুরোধ, পুলিশকে দুদকের চিঠি
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক ফ্যাসিস্ট হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্ত চিঠি পুলিশ সদরদফতরে পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম। তিনি জানান, তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিট এবং রেড নোটিশের পূর্ণাঙ্গ ফরম সংযুক্ত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্তে প্রমাণ মিলেছে যে এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই অনুরোধ করা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও। তাদের নাম, এনআইডি নম্বর, পাসপোর্ট নম্বর এবং পারিবারিক তথ্যও চিঠিতে সংযুক্ত করা হয়েছে।

ক্ষমতাচ্যুতির পর হাসিনা পালিয়ে ভারতে, জয় যুক্তরাষ্ট্রে

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্যদিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকেন। পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন।

পূর্বাচল প্লট কেলেঙ্কারির মামলার পটভূমি

২০২৩ সালের ডিসেম্বরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জানুয়ারি ছয়টি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের একাধিক সদস্যকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতায় থাকার সময় তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন, যা সম্পূর্ণ অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী।

দুদকের অভিযোগ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য ব্যক্তিদের নামে এই বরাদ্দ নেয়া হয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা