Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ৬ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক অঙ্গনে তুমুল বিতর্ক

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যা নিয়ে বহুদিন ধরে জোর আলোচনা চলছিলো, শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো—ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (৫ ডিসেম্বর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, গত এক বছরে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবেই ট্রাম্পকে এই পুরস্কার দেয়া হয়েছে।

ফিফা আগে থেকেই জানিয়েছিলো, ফুটবলকে বিশ্বে শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে যারা কাজ করেন, তাদের সম্মান জানাতেই এ বিশেষ পুরস্কার প্রবর্তন। সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্ব যখন অস্থিরতায় ভরপুর, তখন যারা মানুষকে আরও কাছে আনতে ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি দেয়া জরুরি।

ঘোষণায় ফিফা জানায়, আব্রাহাম অ্যাকর্ড ছাড়াও ট্রাম্প রুয়ান্ডা–ডিআর কঙ্গো, কসভো–সার্বিয়া, কম্বোডিয়া–থাইল্যান্ড, মিসর–ইথিওপিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, ভারত–পাকিস্তান এবং ইসরাইল–হামাসের মধ্যকার উত্তেজনা কমাতে অবদান রেখেছেন। পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধে শান্তি প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়।

এর আগে ইনফান্তিনো বলেছিলেন, ইসরায়েল–গাজায় যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য কাজ করেছেন। তবে বিষয়টি নিয়ে বিতর্কও কম নয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প আটটি যুদ্ধ বন্ধের দাবি করলেও অনেক ক্ষেত্রে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

ফিফা কীভাবে এ পুরস্কারের মনোনয়ন বা মূল্যায়ন করে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। এ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ব্যাখ্যা চাইলে ফিফা কোনো জবাব দেয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য