Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ডিপি ওয়ার্ল্ড ইস্যু

লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ছবি: সংগৃহীত

বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

সকাল ৯টার দিকে বন্দর ভবনের সামনে ৪ নম্বর গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বন্দরের অভ্যন্তরে যানবাহন চলাচলও ছিলো খুবই সীমিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনসহ বহির্নোঙর (আউটার লাইটারেজ) এলাকায় সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা না দেয়ার পাশাপাশি পরিষদের আরও তিনটি দাবি রয়েছে—বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি পদক্ষেপ প্রত্যাহার।

ইব্রাহিম খোকন অভিযোগ করেন, গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে শ্রমিকনেতাদের হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, দুই শ্রমিকনেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেয়া হয়েছে। তার ভাষ্য, এসব করে আন্দোলন দমন করা যাবে না।

তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি চলে। নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে গত শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার অনির্দিষ্টকালের কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানির প্রধান প্রবেশদ্বার হওয়ায় চলমান কর্মবিরতি দীর্ঘায়িত হলে বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রাম পোর্ট চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
দুই দল পালাক্রমে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ৩০ বছর: নাহিদ
ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন নাহিদ: জামায়াত আমির
মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম