Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০০, ৭ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবার আসবে এয়ার অ্যাম্বুলেন্স, বুধবার খালেদা জিয়ার লন্ডনযাত্রা

মঙ্গলবার আসবে এয়ার অ্যাম্বুলেন্স, বুধবার খালেদা জিয়ার লন্ডনযাত্রা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থা করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে পরদিন ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে উড়াল দেবে বিমানটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় নামা এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে যাত্রার সময়সূচি অনুমোদনের আবেদন করেছে। বেবিচক ইতোমধ্যেই আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বেবিচক জানায়, খালেদা জিয়ার চিকিৎসার খরচ ছাড়াও সম্পূর্ণ যাতায়াতের বিষয়টি কাতার সরকারই দেখভাল করছে। তাদের পক্ষ থেকেই জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স সেবাদাতা এফএআই অ্যাভিয়েশন গ্রুপের ‘বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪’ (সিএল৬০) ভাড়া করা হয়েছে।

চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এ বিমানটি দীর্ঘ দূরত্বের জরুরি মেডিকেল ইভাকুয়েশনে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইটে স্থিতিশীলতা, বিশেষায়িত মেডিকেল সাপোর্ট সিস্টেম এবং উচ্চগতির সক্ষমতার কারণে এটি আন্তর্জাতিক রোগী পরিবহনে অত্যন্ত নির্ভরযোগ্য বলে বিবেচিত। ঢাকা থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ যাত্রার জন্য বিমানটি আদর্শ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার বিদেশযাত্রা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। এয়ার অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক অনুমতি চাওয়ার মধ্য দিয়ে সে আলোচনায় আজ নতুন মাত্রা যোগ হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তই নির্ধারণ করবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কতটা এগোবে।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান