Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:১৬, ২৫ ডিসেম্বর ২০২৫

আজ দুপুরে পা রাখছেন ঢাকার মাটিতে

জন্মভূমির পথে হিথ্রো বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

জন্মভূমির পথে হিথ্রো বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় জন্মভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে তাকে ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে।

তারেক রহমানকে বহমান বিমানটি ট্র্যাক করতে ক্লিক করুন

যাত্রাপথ ও অবতরণের সময়

তারেক রহমান ও তার পরিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০)-এ করে দেশে ফিরছেন। ফ্লাইটের সূচি অনুযায়ী:

  • সিলেটে যাত্রাবিরতি: বিমানটি আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি (গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড) শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে।
  • ঢাকায় অবতরণ: সবকিছু ঠিক থাকলে বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিশেষ নিরাপত্তা ও প্রটোকল

উচ্চপদস্থ যাত্রী এবং সার্বিক গুরুত্ব বিবেচনায় বিজি-২০২ ফ্লাইটের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ সমন্বয় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। জানা গেছে, তারেক রহমান উড়োজাহাজের এ-১ (A-1) সিটে অবস্থান করছেন। তার নিরাপত্তায় গ্রাউন্ড হ্যান্ডলিং ও সিকিউরিটি টিমে অভিজ্ঞ জনবল মোতায়েন করা হয়েছে।

সফরসঙ্গী ও অভ্যর্থনা

তারেক রহমানের সঙ্গে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত গণ-অভ্যর্থনায় যোগ দেবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে।

তারেক রহমানের এ ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘিরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রিয় নেতাকে বরণ করে নিতে সংবর্ধনাস্থলে জড়ো হতে শুরু করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প