Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

তদন্তে নেমেছে পুলিশ

নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি কেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নির্বাচনের আগে একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ