Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

যশোর শার্শায় জামায়াতের নির্বাচনী গণসভা

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার মাওলানা আজিজুর রহমানের

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার মাওলানা আজিজুর রহমানের
ছবি: সবার দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি  বিকেলে শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসভা অনুষ্ঠিত হয়।

গণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে, যেখানে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

মাওলানা আজিজুর রহমান বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এ জনপদে আর কোনও বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, আলেম-ওলামার মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার হবে।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

গণসভায় বিপুল সংখ্যক জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখাই রাষ্ট্রের স্বার্থ
স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
পুলিশের শীর্ষ পর্যায়ে ৮ কর্মকর্তার বদলি
এমপিওভুক্তির তালিকায় ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
মিরপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের