Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি
ছবি: সবার দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ১০০ জন বন্দির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, প্রথমে বিষয়টি বন্দিদের অবহিত করা হলে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। তবে আগ্রহ থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র না থাকা কিংবা অন্যান্য কারণে অনলাইনে নিবন্ধন করতে পারেননি অনেকে। আবার কেউ কেউ জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় আবেদন করতে চাননি। সব মিলিয়ে সর্বশেষ ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১২৯ জন বন্দি ভোট দেয়ার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন। পরবর্তীতে শনিবার সর্বশেষ ১০০ জনের ভোট গ্রহণ করা হয়েছে।

কারাগার সূত্র আরও জানায়, বন্দিদের নিজ নিজ নির্বাচনী আসনে কোন কোন প্রার্থী ও প্রতীকে নির্বাচন করছেন সে বিষয়ে আগে থেকেই বিস্তারিত জানানো হয়। নির্ধারিত সময়ে নিবন্ধিত ভোটারদের জন্য নির্বাচন কমিশন পৃথকভাবে খাম পাঠায়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নিয়মাবলি, স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান এবং ব্যালট পেপার ছিলো।

বন্দিরা ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন। এরপর কারাগারের নির্ধারিত স্থানে বসেই তারা ভোট প্রদান করেন। পরে ব্যালট পেপারের খাম ও স্বাক্ষর সংবলিত কপিটি আরেকটি খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান বলেন, নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন ভোট প্রদান করেছেন। তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ফেক আইডির বিরুদ্ধে তাসনিম জারার প্রতিবাদ
বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জাপান নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়ের পূর্বাভাস
ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের লুটের অর্থ ফেরত আনা হবে: নাহিদ
২০ ফেব্রুয়ারির বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশক
২৪৪ কর্মকর্তা সহকারী কমিশনার পদে পদায়ন
৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশত
থাইল্যান্ড উপকূলে জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক জীবিত উদ্ধার
এনসিপি প্রার্থীর কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত
নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা
ঢাকা ১৮ আসনে এনসিপির গণমিছিল
পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার
নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি
যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি