Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:১৪, ৩১ ডিসেম্বর ২০২৫

জনতার রায়ে অপরাজেয় বেগম খালেদা জিয়া

জনতার রায়ে অপরাজেয় বেগম খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির অগ্রগণ্য নারী নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচনী লড়াইয়ে নামা আর হলো না। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিলো।

স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি তখন অস্তিত্বের সংকটে থাকলেও দলের নেতাকর্মীদের অনুরোধে খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন। সাধারণ এক গৃহবধূ হিসেবে শুরু হলেও অল্প সময়ের মধ্যে তিনি দলের ঐক্যের প্রতীক হয়ে ওঠেন এবং জনতার সমর্থনে বিএনপিকে ক্ষমতায় ফেরান। তিনিই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।

খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সালের মধ্যে একাধিক সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। ফেনী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা—প্রতিটি অঞ্চলে তার ভোটের ব্যবধান বিপুল। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র নেতা, যিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হয়েছেন।

১৯৯১ সালের নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হন। বগুড়া-৭ আসনে ৮৩ হাজার ৮৫৪ ভোট, ঢাকা-৫ আসনে ৭১ হাজার ২৬৬, ঢাকা-৯ আসনে ৫৫ হাজার ৯৪৬, ফেনী-১ আসনে ৩৬ হাজার ৩৭৫ ও চট্টগ্রাম-১ আসনে ৬৯ হাজার ৪২২ ভোট পান।

১৯৯৬ সালের নির্বাচনে একইভাবে পাঁচটি আসনে জয়ী হন। বগুড়া-৬ আসনে ১ লাখ ৩৬ হাজার ৬৬৯, বগুড়া-৭ আসনে ১ লাখ ৭ হাজার ৪১৭, ফেনী-১ আসনে ৬৫ হাজার ৮৬, লক্ষ্মীপুর-২ আসনে ৫৯ হাজার ৫৪ ও চট্টগ্রাম-১ আসনে ৬৬ হাজার ৩৩৬ ভোট পান।

২০০১ সালের নির্বাচনে তিনি বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-৩ ও লক্ষ্মীপুর-২ আসনে জয়ী হন, ভোট সংখ্যা যথাক্রমে ২ লাখ ২৭ হাজার ৩৩৫, ১ লাখ ৪৭ হাজার ৫২২, ৯১ হাজার ৮১৯, ১ লাখ ৩ হাজার ১৪৯ ও ১ লাখ ২৩ হাজার ৫২৬।

২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হন খালেদা জিয়া। বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে যথাক্রমে ১ লাখ ৯৩ হাজার ৭৯৩, ২ লাখ ৩২ হাজার ৭৫৮ ও ১ লাখ ১৪ হাজার ৪৮২ ভোটে জয় পান।

পরবর্তী সময়ে খালেদা জিয়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন এবং আর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮