Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশত

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ক্যাম্পিং করতে একদল কর্মী-সমর্থক চন্দ্রদ্বীপ ইউনিয়নে গেলে তাদের সঙ্গে ধানের শীষ প্রতীকের সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হন।

সংঘর্ষের পর বিকাল ৪টার দিকে বাউফল থানার সামনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারকে বহনকারী গাড়ি ঘেরাও করেন জামায়াত সমর্থকরা। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া হয়। পরে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, এ হামলা ছিলো পরিকল্পিত। তবে এ অভিযোগের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর বাউফল উপজেলা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনী প্রচারণা কার্যত স্থবির হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ফেক আইডির বিরুদ্ধে তাসনিম জারার প্রতিবাদ
বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জাপান নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়ের পূর্বাভাস
ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের লুটের অর্থ ফেরত আনা হবে: নাহিদ
২০ ফেব্রুয়ারির বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশক
২৪৪ কর্মকর্তা সহকারী কমিশনার পদে পদায়ন
৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশত
থাইল্যান্ড উপকূলে জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক জীবিত উদ্ধার
এনসিপি প্রার্থীর কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত
নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা
ঢাকা ১৮ আসনে এনসিপির গণমিছিল
পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার
নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি
যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি