Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ গুরুতর আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। পুনর্নির্ধারিত ক্যাটাগরির আওতায় এবার আরও শতাধিক আহতকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে গুরুতর আহত জুলাই যোদ্ধার সংখ্যা দাঁড়াল ৪৭৪ জনে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত যোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশ করা হলো।

এতে উল্লেখ করা হয়, প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্তরা শ্রেণি-‘খ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যা গুরুতর আহতদের জন্য নির্ধারিত। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং গেজেট প্রকাশের মধ্য দিয়েই তা কার্যকর হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে গুরুতর আহত জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন সুবিধা পাওয়ার পথ আরও সুগম হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার
হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
পেছনের ইতিহাস নিয়ে আর কামড়াকামড়ি করবো না: জামায়াত আমির
সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখাই রাষ্ট্রের স্বার্থ
স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল
মানুষকেন্দ্রিক অর্থনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
পুলিশের শীর্ষ পর্যায়ে ৮ কর্মকর্তার বদলি
এমপিওভুক্তির তালিকায় ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
ভোটকেন্দ্রের আঙিনায় এক লাখ সেনা মোতায়েন
মিরপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের