Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ৯ মার্চ ২০২৬

গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি

গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক উদ্যোগে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশও। ইসরায়েলি অবরোধ ভাঙতে পরিচালিত আন্তর্জাতিক নৌ অভিযানে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ অংশ নেয়ার প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে এ জাহাজ অংশ নেবে বলে জানা গেছে। দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক–এর পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-অভিযান শুরু হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেবে।

শহিদুল আলম বলেন, আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’র অংশ হিসেবে বাংলাদেশি জাহাজটি আগামী ১২ এপ্রিল যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এ অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নেবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শহিদুল আলম।

আয়োজকরা আশা করছেন, এ নৌ-অভিযানের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের চলমান সংকটের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন