Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ১৮ ডিসেম্বর ২০২৫

গুম ও নির্যাতনের মামলা

হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচার শুরুর আদেশ দিয়েছেন।

বিচার শুরুর পূর্বে ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছিলো। অভিযুক্তদের মধ্যে আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। অভিযোগ, শেখ হাসিনা এ গুমের নির্দেশনা দেন এবং তারিক আহমেদ সিদ্দিক সেনা কর্মকর্তাদের মাধ্যমে তা বাস্তবায়ন করান।

মামলার শুনানিতে অভিযুক্তরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল এ মামলায় আসামি। এদের মধ্যে তিনজন ইতোমধ্যেই গ্রেফতার রয়েছেন।

বিচার শুরুর আদেশের মাধ্যমে এ দীর্ঘ বিতর্কিত মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যা দেশের মানবাধিকার ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর প্রেক্ষাপটে নজর কাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা