Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫

গুম ও মানবতাবিরোধী অপরাধ মামলা

শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদেশ ১৪ ডিসেম্বর

শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদেশ ১৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনা এবং সাবেক ও বর্তমান মিলে ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না—সে বিষয়ে আদেশ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ ডিসেম্বর।

আজ মঙ্গলবার বাদী ও বিবাদীপক্ষের দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আবেদন: পাঁচ বিষয়ে অভিযোগ গঠনের দাবি

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করেন, শেখ হাসিনাসহ মোট ১৩ আসামির বিরুদ্ধে গুম, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হোক। তাদের দাবি—আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-উপাত্ত, সাক্ষ্য ও নথির ভিত্তিতে অভিযোগ গঠনের যথেষ্ট কারণ রয়েছে।

আসামিপক্ষের অবস্থান: অব্যাহতির আবেদন

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেন—মামলার অভিযোগগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত, এর সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি দেয়া উচিত।

তিন সেনা কর্মকর্তা ইতোমধ্যেই গ্রেফতার

১৩ আসামির মধ্যে তিন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। তারা হলেন—

  • মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন — সাবেক পরিচালক, সিটিআইবি (ডিজিএফআই)
  • ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী — সাবেক পরিচালক, ডিজিএফআই
  • ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী

অন্যান্য আসামিরা পলাতক বা হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন, মামলার নথিতে এমন তথ্য রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা