Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪৬, ১০ এপ্রিল ২০২৬

জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়।

অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এটি ভোটের জন্য উপস্থাপন করলে সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান এবং বিলটি পাস হয়।

এ অধ্যাদেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধা’দের জন্য কল্যাণমূলক সহায়তা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে একই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জুলাইযোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেয়ার পাশাপাশি তাদের দায়মুক্তির বিধান রেখে বিলটি সর্বসম্মত কণ্ঠভোটে পাস করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ আইন বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মর্যাদা রক্ষা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তবে বিশ্লেষকদের মতে, দায়মুক্তির বিষয়টি ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক
বিদায় অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ’ আয়োজন
শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রেখেছি ইরানের নেতাদের—দম্ভ ট্রাম্পের
ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: জামায়াত আমির
যুবদল নেতার চাঁদাবাজির চাপে ডা. কামরুল ইসলাম
প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ নারী প্রার্থী
হরমুজে আটকে ‘বাংলার জয়যাত্রা’, শারজাহয় ফেরার নির্দেশ
আলোচনা ভেস্তে গেলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মুচলেকায় মুক্তি বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ানের
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
হরমুজের আকাশে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন
৮ হাজার কোটি টাকার তেল প্রকল্প পড়ে আছে অচল
ভেস্তে গেলো ইসলামাবাদ সংলাপ? সরে দাঁড়ালো ইরান!
বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী
জনবল নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: খাজা আসিফ