Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী 

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি দলীয় এ জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসসহ পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে পুকুর সেচতে মিললো অর্ধগলিত লাশ
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
যশোর কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান
বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
ভ্যাপসা গরমের পর ঢাকায় শিলাবৃষ্টি
‘অমুকের ভাই…, ভাই একটু বলে দেন’—তদবির প্রসঙ্গে মির্জা ফখরুল
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার
তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত