Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ১৯ মার্চ ২০২৬

দল ছাড়ার পর স্বস্তিতে 

১৭ বছর একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করেছি: রুমিন ফারহানা

১৭ বছর একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করেছি: রুমিন ফারহানা
ফাইল ছবি

দল থেকে বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে অনেকটা হালকা মনে হচ্ছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে সমর্থন করার চাপ থেকে এখন তিনি মুক্তি পেয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার এবং নিজের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

রুমিন ফারহানা দাবি করেন, দলের ভেতরে অনেক সিনিয়র নেতার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠায় তিনি টার্গেটে পরিণত হন। তার ভাষায়, 

যারা আমার ওপর নাখোশ ছিলো, তারা আমাকে হিংসা করতো। বড় পদধারী নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমাকে সরিয়ে দেয়ার চেষ্টা হয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই দলের ভেতরে তার বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হতে থাকে। সে সময় থেকেই নানা ধরনের চাপ ও বিরোধিতার মুখে পড়তে হয় তাকে।

দল থেকে বহিষ্কারের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 

১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিলো, তা থেকে মুক্তি পেয়েছি। টকশোতে প্রায়ই এমন প্রশ্নের মুখে পড়তে হতো, যা সামাল দেয়া সহজ ছিলো না।

তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরের একটি অংশও তাকে নিয়মিত হেনস্তা করেছে। অনলাইনে বিভিন্ন গ্রুপে তাকে অপমান ও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিনে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

দল থেকে বেরিয়ে আসার পর নিজেকে চাপমুক্ত ও স্বস্তিতে আছেন বলেই জানান রুমিন ফারহানা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
‘পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’
ইরানের তেল রফতানির নিষেধাজ্ঞা শিথিলের চিন্তায় যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি খুলতে এগোচ্ছে ৬ দেশ
সৌদিসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ, বাংলাদেশে কাল
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ২০০ বিলিয়ন ডলার চাইলো পেন্টাগন
আমি বেঁচে আছি, আর তোমরা সবাই সাক্ষী: নেতানিয়াহু
পবিত্র জুমাতুল বিদা আজ
পিএসএলের জন্য বিসিবির এনওসি পেলেন মোস্তাফিজ-শরিফুলরা
৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আগুন
তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো
ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ
স্মৃতির ভেতরেই বেঁচে আছেন ওসমান ভাই—বললেন জুমা
এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
ফেরা আর হলো না অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
১ মণ পেঁয়াজ বিক্রি করেও মিলছে না ১ কেজি গরুর মাংস
মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন