Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫

নিথর খালেদা জিয়াকে ঘিরে গুলশানে শোকস্তব্ধ পরিবেশ

ছেলের বাসায় মায়ের প্রথম ও শেষ আগমন

ছেলের বাসায় মায়ের প্রথম ও শেষ আগমন
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ প্রথমবারের মতো তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে। জীবদ্দশায় কখনও ছেলের বাসায় যাওয়া হয়নি, সে বাসায় এবার তিনি এলেন নিথর দেহে—যা পরিবার ও দলীয় নেতাকর্মীদের জন্য আবেগঘন ও বেদনাবিধুর এক অধ্যায় হয়ে উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২-এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি প্রবেশ করে। গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিলো। পুরো এলাকা ঘিরে ফেলা হয় কঠোর নিরাপত্তা বলয়ে। এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা সম্মিলিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গাড়িটির সামনে ও পেছনে ছিলো সশস্ত্র নিরাপত্তা বহর।

তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানোর পর সেখানে শোকের আবহ আরও গভীর হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। বাসায় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীনসহ কেন্দ্রীয় নেতারা। তারা লাশের পাশে নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানান।

বাসার সামনে ও আশপাশের এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। অনেকের চোখে ছিলো অশ্রু, কারও মুখে নিস্তব্ধতা। দীর্ঘ রাজনৈতিক জীবন, কারাবরণ, অসুস্থতা ও সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এ নেত্রীর শেষ যাত্রা প্রত্যক্ষ করতে এসে পুরো গুলশান এলাকা পরিণত হয় শোকের নগরীতে।

খালেদা জিয়ার লাশ ছেলের বাসায় কিছু সময় রাখার পর জানাজা ও দাফনের পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুতি নেয়া হয়। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটেছে বলে মন্তব্য করছেন দলীয় নেতারা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে